চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৪:২৪ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৭:১১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিপ্লব ও সংহতি দিবস ঘিরে আজ দিনব্যাপী কর্মসূচি

মতবিনিময় সভা চলাকালীন একটি চিত্র। ছবি : কালবেলা
মতবিনিময় সভা চলাকালীন একটি চিত্র। ছবি : কালবেলা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে ঘিরে দিনব্যাপী বিশেষ কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি।

আজ শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করবে সংগঠনটি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাগফিরাত কামনা, জিয়াউর রহমানের স্বাধীনতার দর্শন ও আদর্শের আলোকে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘শহীদ জিয়া স্মৃতি যাদুঘরে’ এতিম শিশুদের অংশগ্রহণে কোরআনখানি ও দোয়া মাহফিল, চিত্র প্রদর্শনী, বিপ্লব উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশ এবং সমাবেশ শেষে কালুরঘাট বেতার কেন্দ্র অভিমুখে ‘যুব পদযাত্রা’।

এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কর্মসূচির এসব তথ্য জানান কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

এ সময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মো. আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীসহ চট্টগ্রাম বিভাগীয় অন্যান্য জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১০

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১২

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৩

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৫

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৬

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৭

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৯

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

২০
X