চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি লতিফ ২ দিনের রিমান্ডে

সাবেক এমপি এম এ লতিফকে আদালতে নেওয়া হয়। ছবি : কালবেলা 
সাবেক এমপি এম এ লতিফকে আদালতে নেওয়া হয়। ছবি : কালবেলা 

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় নগরীর বন্দর-পতেঙ্গা আসনের সাবেক এমপি এম এ লতিফকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন আদালতে এ আদেশ দেন।

জানা যায়, গত ৪ আগস্ট নগরীর নিউমার্কেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাফহীমুল ইসলাম আহত হন। পরে এ ঘটনায় ৭৩৫ জনের নাম উল্লেখ এবং ১২শ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় সাবেক এমপি লতিফকে দুদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল হক ভুঁইয়া কালবেলাকে জানান, নগরের নিউমার্কেট মোড়ে ৪ আগস্ট ছাত্র-জনতার সমাবেশে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় সাবেক এমপি এমএ লতিফকে ১০ দিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ আগস্ট লতিফকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন বিকেলেই তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে তাকে তিন দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X