চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চাকরি খোয়ালেন মাদ্রাসা শিক্ষক

জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চাকরি খোয়ালেন মাদ্রাসা শিক্ষক

জামায়াত ইসলামীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চাকরি হারিয়েছেন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা শিক্ষক আবু ছালেহ মো. যোবায়ের। তিনি ওই মাদ্রাসার শিক্ষক (গণিত) পদে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন। চলতি বছর মার্চে তিনি মাদ্রাসায় গণিত শিক্ষক হিসেবে যোগ দেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীনের (আল আযহারী) স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতির ঘোষণা দেওয়া হয়। ওই চিঠিতে গণিত শিক্ষক মো. যোবায়েরের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘অত্র মাদ্রাসায় কোনো শিক্ষক-কর্মকর্তা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। আপনি নিয়োগ পত্রের ৪ ও ৬ নং শর্ত ভঙ্গ করেছেন। আপনি জামায়াতে ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছেন। এ কারণে আপনাকে ইবতেদায়ি শিক্ষক (গণিত) পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

চিঠির বিষয়ে জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন রিসিভ করেননি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন। সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন শিক্ষক আবু ছালেহ মো. যোবায়ের। এতে তার জামায়াত ইসলামীর সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলে তাকে অব্যাহতি দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X