আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শোক সভায় গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের স্মরণ সভায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ হেফাজুর রহমান (৪৫)। তিনি মৃত খলিলুর রহমানের পুত্র।

আজ শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, হেফাজুর রহমান মিছিল নিয়ে স্মরণ সভায় এসে কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হয়। এসময় সহকর্মীরা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সভা শেষে ভূমিমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতারা হাফিজুর রহমানের বাড়িতে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। হাফিজুর রহমানের মৃত্যুতে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১১

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১২

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৪

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৫

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৬

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৭

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

২০
X