চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সাড়ে ৬০ হাজার মৃত ভোটার

চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন অফিস। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন অফিস। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে মৃত ভোটারের সংখ্যা ৬০ হাজার ৪৮৫ জন বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিস। ভোটারদের তথ্য সংগ্রহের সময় এ তথ্য পাওয়া যায়। গত ২০ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছিল।

সূত্রে জানা যায়, নগরীর চেয়ে উপজেলায় মৃত ভোটারের সংখ্যা বেশি। এরমধ্যে নগরের ৪১ ওয়ার্ডে ২ হাজার ২৪ জন এবং ১৫ উপজেলা থেকে ৫৮ হাজার ৪৬১ জন মৃত ভোটার। নতুন ভোটারের তথ্য সংগ্রহ শেষে এখন এলাকাভিত্তিক নিবন্ধন কেন্দ্রে ছবিসহ নিবন্ধন করা হচ্ছে। ইসির এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার হালনাগাদে তালিকা থেকে চট্টগ্রামের ৬০ হাজার ৪৮৫ জনকে বাদ দেওয়া হয়েছে। নগরীর পাঁচলাইশ এলাকায় ৪৯৯ জন, চান্দগাঁওয়ে ৬০৬ জন, কোতোয়ালি এলাকায় ১৯৮ জন, ডবলমুরিং এলাকায় ১৩১ জন, পাহাড়তলী এলাকায় ১০১ জন ও বন্দর এলাকায় ৪৮৯ জন মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ১৫ উপজেলার মধ্যে বোয়ালখালীতে ৮ হাজার ২২৭ জন, বাঁশখালীতে ৬ হাজার ৮০৬ জন, আনোয়ারায় ৫ হাজার ১০৩ জন, সীতাকুণ্ডে ৪ হাজার ৪৮৮ জন, ফটিকছড়িতে ৩ হাজার ৮৫৭ জন, রাঙ্গুনিয়ায় ৩ হাজার ৬৪২ জন, পটিয়ায় ৩ হাজার ৬৩৪ জন, হাটহাজারীতে ৩ হাজার ৬২১ জন, লোহাগাড়ায় ৩ হাজার ৫৬২ জন, মিরসরাইয়ে ৩ হাজার ৫৫৭ জন, সাতকানিয়ায় ৩ হাজার ১৭ জন, সন্দ্বীপে ২ হাজার ৯৪৯ জন, রাউজানে ২ হাজার ৪০৩ জন, চন্দনাইশে ২ হাজার ১৭৩ জন এবং কর্ণফুলীতে ১ হাজার ৪২২ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X