চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আত্মপ্রকাশ করল ‘চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক’

চট্টগ্রাম বন্দরনগরীতে আত্মপ্রকাশ করেছে টেলিভিশন রিপোর্টারদের সংগঠন ‘চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক-সিটিআরএন’। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দরনগরীতে আত্মপ্রকাশ করেছে টেলিভিশন রিপোর্টারদের সংগঠন ‘চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক-সিটিআরএন’। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরনগরীতে আত্মপ্রকাশ করেছে টেলিভিশন রিপোর্টারদের স্বতন্ত্র ও প্রথম সংগঠন ‘চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক-সিটিআরএন’।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারির সম্মেলন কক্ষে ‘রিপোর্টার আড্ডা’ অনুষ্ঠানে দীর্ঘ আলোচনার পর এ সংগঠনের ঘোষণা দেওয়া হয়।

মূলত গতানুগতিকতার বাইরে ভিন্নধারার একটি প্ল্যাটফর্ম এই সংগঠন। যাতে গুরুত্ব পাবে টেলিভিশন রিপোর্টারদের এক ছাতার নিচে আনা, পেশাগত মানোন্নয়ন, গবেষণা ও সুদৃঢ় ঐক্য।

আলোচনা শেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সাত সদস্যের আহ্বায়ক কমিটি সদস্যদের নাম ঘোষণা করেন চ্যানেল টোয়েন্টিফোরের রিজিওনাল এডিটর কামাল পারভেজ।

এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদকে আহ্বায়ক, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান একে আজাদকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

কমিটির সদস্যরা হলেন- এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ, চ্যানেল টোয়েন্টিফোরের স্পেশাল রিপোর্টার ফখরুল ইসলাম, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ তাম্মিম মাহমুদ, সময় টিভির সিনিয়র রিপোর্টার ফেরদৌস লিপি, যমুনা টিভির স্টাফ রিপোর্টার শহিদুল সুমন। এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে সদস্য সংগ্রহ, গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচন আয়োজন করবে। সংগঠনের একটি পরামর্শক কমিটি থাকবে।

এর আগে আলোচনায় অংশ নেন এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরি, বৈশাখি টিভির ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজ, ডিবিসির ব্যুরো প্রধান মাসুদুল হক, এসএ টিভির ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, মাছরাঙা টিভির ব্যুরো প্রধান নাজমুল আলীম সাদেকি, বাংলা টিভির ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, একাত্তর টিভির রাজিব বড়ুয়া, এটিএন নিউজের মুনিরুল ইসলাম, আরটিভির সাইফুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের নাঈমুল ইসলাম চৌধুরী, দেশ টিভির মোহাম্মদ নাজিম, সময় টিভির পার্থ প্রতীম বিশ্বাস, সফিকুল আলম, ইন্ডিপেনডেন্ট টিভির আহসান রিটন, অনুপম শীল, আব্দুল্লাহ রাকিব, চ্যানেল টোয়েন্টিফোরের এমদাদুল হক, রণি দত্ত, জোবাইর মনজুর, ইবেন মীর, জিটিভির তৌহিদুল আলম, হুমায়ুন কবির, ডিবিসির মুজিবুল হক, নিউজ টোয়েন্টিফোরের মীর মো. আকরাম হোসেন, এখন টিভির ফায়সাল করিম, যমুনা টিভির জোবায়েদ ইবনে শাহাদাত, গ্লোবাল টেলিভিশনের মো. আলী রাশেদ, বিজয় টিভির মোরশেদ হোসেন চৌধুরী, এশিয়ান টিভির ব্যুরো প্রধান সারোয়ার আমিন বাবু, মোহনা টেলিভিশনের সুমন কুমার দে, নাগরিক টিভির দিদারুল ইসলামসহ বিভিন্ন টেলিভিশনে কর্মরত রিপোর্টাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X