চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে স্মার্ট ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চায় চীন

চসিক প্রধান কার্যালয়ে চসিক মেয়রের সঙ্গে বিআইটি’র প্রতিনিধি দল। ছবি : কালবেলা
চসিক প্রধান কার্যালয়ে চসিক মেয়রের সঙ্গে বিআইটি’র প্রতিনিধি দল। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর যানজট সমস্যা সমাধান ও সড়কে শৃঙ্খলা ফেরাতে স্মার্ট ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে চাইনিজ প্রতিষ্ঠান বিআইটি। এ বিষয়ে তারা সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে প্রেজেন্টেশন উপস্থাপন করেছে।

বুধবার (১৯ মার্চ) সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে এক সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, স্মার্ট ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্বয়ংক্রিয় ট্র্যাফিক সিগন্যাল, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, ট্র্যাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে ডিজিটাল জরিমানা ব্যবস্থা ও যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। এ প্রযুক্তির মাধ্যমে ট্র্যাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন ও চালকদের দ্রুত চিহ্নিত করা যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে জরিমানা পাঠানো হবে।

কর্মকর্তারা আরও জানান, স্মার্ট সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে, যা সড়কে যানজট কমাতে কার্যকরী ভূমিকা রাখবে। এছাড়া চেহারা শনাক্তকারী ক্যামেরা ব্যবহার করে চিহ্নিত করা যাবে অপরাধীদের। পথচারী পারাপারের জন্য থাকবে জেব্রা ক্রসিংয়ের সঙ্গে সংযুক্ত পুশ বাটন সিস্টেম, যা ব্যবহার করে রোগী, শিশু ও বয়োবৃদ্ধরা সহজে সড়ক পারাপার করতে পারবেন।

এ বিষয়ে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরীর যানজট দীর্ঘদিনের সমস্যা। স্মার্ট ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে নগরীর সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে। এতে জনগণের ভোগান্তি কমবে এবং যাতায়াত আরও সহজ হবে। প্রাথমিকভাবে পাইলটিং এর অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্মার্ট ট্র্যাফিক সিস্টেম স্থাপন করা যেতে পারে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার আলোকে পর্যায়ক্রমে পুরো নগরজুড়ে এ ব্যবস্থা চালু করা যেতে পারে।

সভায় উপস্থিত ছিলেন- চাইনিজ প্রতিষ্ঠান বিআইটির কর্মকর্তা অস্টিন, কনস্ট্যান্ট, মাল্টি-পার্টি এডভোকেসি ফোরামের (ম্যাফ) সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশি প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এসএন মাসুদ, প্রকৌশলী জাহিদুল ইসলাম আবির, মাহামুদুল হাসান, মো. নাজিম উদ্দিন, প্রকৌশলী আমিনুল্লাহ মজুমদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X