পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

কৃষককে কুপিয়ে জখম, আটক ২

পাবনার আটঘরিয়ায় হাসানুর হক নামে এক কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টা। ছবি : কালবেলা
পাবনার আটঘরিয়ায় হাসানুর হক নামে এক কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টা। ছবি : কালবেলা

পাবনার আটঘরিয়ায় হাসানুর হক (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই কৃষককে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ভেতরেই স্বজনদের মারধর করে একটি কক্ষে আটকে রাখা হয়। মামলা করলে হত্যাসহ নানা হুমকি দেওয়া হয়। এ সময় অবস্থা বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশে খবর দিলে হাতেনাতে দুজনকে আটক করে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

এর আগে সকালে উপজেলার একদন্ত ইউনিয়নের চক চবিবাড়ির ত্রিমোহনী এলাকায় হাসানুর হককে কুপিয়ে আহত করা হয়। হাসানুর হক ওই এলাকার আব্দুল বারেক বিশ্বাসের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

‎আটকরা হলেন চক চবিবাড়ির ত্রিমোহনী এলাকার খায়রুল ইসলাম ও হাশেম মুন্সী। তারা একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে।

‎মামলার এজহার সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আটঘরিয়ার ত্রিমোহনীর চৌরাস্তা মোড় পৌঁছামাত্র ৪-৫ জন আসামি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগী হাছানুর হকের পথরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করে।

একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা হাছানুরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালের জরুরি বিভাগে রোগীর স্বজন ও স্বজনদের ওপর হামলা করা হয়। রুমে আটকে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সদর থানা পুলিশকে খবর দিলে তারা দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

‎ভূক্তভোগীর স্ত্রীর ববি খাতুন বলেন, এরা আওয়ামী লীগ করত। এখনো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। এরা এখনো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও মাস্তানি গুন্ডামি করে বেড়াচ্ছে। আমার এলোপাতাড়ি কুপিয়েছে। আসলে আমরা এখনো নিরাপত্তা পাচ্ছি না।

আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান হামলা ও আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুষ্কৃতকারীরা একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সদর থানা পুলিশ দুজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X