চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চমেক হাসপাতালে ফাঁসির আসামির মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াকুব আলী বাবুল নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ইয়াকুব আলী বাবুল নামে ওই কয়েদির মৃত্যু হয়।

তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহ নগর এলাকায়।

গত ১৬ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাবুল। এর আগে ১০ ও ১৩ মার্চ আরও দুই দফায় হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

গেল বছরের ২১ অক্টোবর বাবুলকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। পরদিন র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলায় বাবুল ২১ বছর ধরে পলাতক ছিলেন। ২০২১ সালের ৮ মার্চ চট্টগ্রামের একটি আদালত বাবুলসহ নয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল কালবেলাকে বলেন, ইয়াকুব আলী বাবুল একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে হাসপাতালে চিকিৎসা নিতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১০

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১১

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১২

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৩

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৪

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৫

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৬

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৯

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

২০
X