সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৩০ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বাল্যবিয়ে করতে চট্টগ্রামে আসেন ভারতীয় নাগরিক, অতঃপর...

ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাল্যবিয়ে করতে আসা এক ভারতীয় নাগরিককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটক যুবকের নাম সুশান্ত নাথ (৩০)। তিনি কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার চাঁদরা এলাকার পতিকান্ত নাথের ছেলে।

মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাদামতল এলাকায় লক্ষণ চন্দ্রনাথের বাড়িতে এ ঘটনা। কিশোরী বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় বিয়ের মূল আয়োজককারী ছেলের খালা দিপালী বালানাথকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুশান্ত নাথ একজন ভারতীয় নাগরিক। তার খালা দিপালী বালা নাথের মাধ্যমে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লক্ষণ চন্দ্রনাথের মেয়ের সঙ্গে মঙ্গলবার রাতে বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে উপজেলা প্রশাসন। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

অভিযানের বিষয়টি টের পেয়ে মেয়ের বাবা-মা ও ছেলের খালা পালিয়ে যান। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তারা আসতে বাধ্য হন। এ সময় বিয়ের মূল পরিকল্পনাকারী ছেলের খালা দিপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ের কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশ দেন। এ সময় ভারতীয় নাগরিক সুশান্ত নাথকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, সুশান্ত নাথ একজন ভারতীয় নাগরিক। তিনি বিয়ের উদ্দেশে এখানে এসেছিলেন। কিন্তু দেশীয় আইন অনুযায়ী মেয়ের বিয়ের পর্যাপ্ত বয়স না হওয়ায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ছেলেকে নির্দিষ্ট সময়ের মধ্যে তার দেশে চলে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়। এ ছাড়াও এ বিয়ের মূল পরিকল্পনাকারী দিপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X