চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনসিপি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম শাখা।

শুক্রবার (২ মে) দুপুরে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন। এর আগে তিনি অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ সহায়তা আমাদের আবার নতুন করে শুরু করার সাহস দিয়েছে।

এ সময় এনসিপি নেতারা জানান, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়- মানবিক দায়বদ্ধতা থেকেই তারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তা কার্যক্রমে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম জেলা শাখার সংগঠক রকিবুল হাসান, মোহাম্মদ বেলালসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও হেল্পলেস স্মাইল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল কায়েস চৌধুরী এবং সেক্রেটারি হেলাল শিকদার উপস্থিত থেকে সহায়তা বিতরণে অংশ নেন।

গত ১৫ এপ্রিল ভোর ৫টার দিকে নগরীর সিআরবি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ১৪টি কাঁচা ও সেমিপাকা ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও প্রায় ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ দেখতে একজন দর্শকের কত খরচ হচ্ছে?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১০

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১১

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১২

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৩

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

১৪

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১৫

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১৬

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৭

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৮

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৯

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০
X