চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম শাহ আমানত সুপার মার্কেটের কমিটি গঠিত

বাঁ থেকে- সভাপতি শওকত আজম খাজা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- সভাপতি শওকত আজম খাজা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শওকত আজম খাজা ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ শাহ আলম মনোনীত হন।

শনিবার (৩ মে) নগরীর আইস ফ্যাক্টরি রোডস্থ শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতি ক্রমে এ কমিটি গঠিত হয়।

এতে ব্যবসায়ী সমিতির সহসভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, সমিতির সহসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাচ্চু, ব্যবসায়ী দিদারুল ইসলাম, শাহীন উদ্দিন, সেলিম উর-রশিদ, শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

ব্যবসায়ী শাহ আলম বলেন, চট্টগ্রামের সর্ববৃহৎ মাদকের আখড়া ও সন্ত্রাসীদের অভয়াশ্রম হিসেবে পরিচিত আইস ফ্যাক্টরি রোডস্থ বাস্তুহারা কলোনি রেল প্রশাসন কর্তৃক ২০১৮ সালে উচ্ছেদ করা হলে, পূর্বেকার লাইসেন্সধারীদের সমিতি আইস ফ্যাক্টরি রোড ব্যবসায়ী সমবায় সমিতি লি. ও চুনার গুদাম ট্রাক মালিক সমবায় সমিতি লি. -কে লাইসেন্স প্রদান করা হয়। সেসময় থেকে নিয়ম মেনে সরকারের রাজস্ব প্রদান করে ব্যবসা করে আসছি। উক্ত মার্কেট সমাজে প্রায় তিনশ উদ্যোক্তা তৈরি করেছে এবং অসংখ্য লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। ব্যবসায়ীদের মার্কেট কর্তৃপক্ষের নিয়ম-নীতি মেনে ব্যবসা পরিচালনার জন্য তিনি অনুরোধ করেন।

প্রধান অতিথি শওকত আজম খাজা বলেন, শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেট চট্টগ্রাম শহরে ১টি ব্যতিক্রমধর্মী মার্কেট, এতে প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে -এর সুনাম বৃদ্ধিতে কাজ করতে হবে। ক্রেতা সাধারণকে গুণগত মান সম্পন্ন দ্রব্যাদি সরবরাহ নিশ্চিত করতে হবে। সব পরিস্থিতিতে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান তিনি।

সভায় সর্বসম্মতি ক্রমে শওকত আজম খাজাকে সভাপতি ও মোহাম্মদ শাহ আলমকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট মার্কেট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিসর

ফ্রান্সে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের

মোহাম্মদপুরে অভিযান, আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের নালিশ, টানল মেসির উদাহরণ

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

শাহজালাল মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন

মাদক প্রতিরোধে ২ পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন 

আনসার-ভিডিপি একাডেমিতে জাতীয় বেসবল টুর্নামেন্টের উদ্বোধন

তীব্র তাপপ্রবাহে স্থগিত প্যারিস প্রাইড মার্চ

১০

এমপি মনিরুলের ক্ষোভ / স্কুলছাত্র গুলি খাবে তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না

১১

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

১২

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

১৩

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

১৪

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

১৫

নারীসহ ইউপি চেয়ারম্যান আটক

১৬

মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করল চসিক

১৭

ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

১৯

‘মাকে নিয়ে ভাল থাকব, বোনেরা ডাক্তার হবে— সব স্বপ্ন শেষ হয়ে গেল’

২০
X