চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
মাওলানা রইস হত্যা

খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সমাবেশে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সমাবেশে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে মব সৃষ্টি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) বিকেল ৩টায় চট্টগ্রামের লালদিঘি চত্বরে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান আল কাদেরী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, পীর অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মুফতি আবুল কাশেম ফজলুল হক, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, অধ্যক্ষ আবুল কালাম আমিরী, আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী, আল্লামা আনিসুজ্জামান আল কাদেরী, অধ্যক্ষ আবু তালেব বেলালসহ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের পীর-মাশায়েখ ওলামায়ে কেরাম।

বক্তারা খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে হরতালসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। তারা রোববার ‘মার্চ টু গাজীপুর’ সফল করারও আহ্বান জানান। আল্লামা আশরাফী বলেন, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। শহীদ আল্লামা নুরুল ফারুকী হত্যার এত বছর পার হলেও ফারুকী হত্যার বিচারের কোনো অগ্রগতি হয়নি। এবার গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। এভাবে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচারবহির্ভূত হত্যা বন্ধ ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নেই। অথচ পুলিশ প্রশাসন মামলা পর্যন্ত নেয়নি। পুলিশ কার ইন্ধনে এমন বৈষম্যমূলক আচরণ করছে— আমরা জানি না। খুনিদের গ্রেপ্তারে গড়িমসি করলে পরে যে কোনো পরিস্থিতিতে পুলিশ প্রশাসন দায়ী থাকবে।

আল্লামা অছিয়র রহমান বলেন, সুন্নি জনতার প্রতি এত বৈষম্য কেন? মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে হত্যার পর এখনো কেন খুনিদের গ্রেপ্তার করা হলো না। ৫ আগস্টের মতো পরিস্থিতি আর সৃষ্টি না করতে চাইলে রইস হত্যার বিচার করুন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল লালদিঘি ময়দান থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১০

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১২

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৩

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৪

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৫

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৬

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৭

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৮

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

২০
X