বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গে ঈদ করবেন ভিআইপিরা, কী খাবেন তারা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় কারাগারে ভিআইপি বন্দিদের সঙ্গে ঈদ করবেন সাধারণ বন্দিরা। তাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। প্রথমবারের মতো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সাধারণ বন্দিদের যে খাবার পরিবেশন করা হবে ভিআইপি বন্দিরাও তা পাবেন।

গরুর গোশত, খাসির গোশতের সঙ্গে খাবারের মেনুতে রয়েছে পোলাও, পায়েস, সেমাই, মিষ্টি, পান-সুপারি, আলুর দম, মাংস ও রুই মাছ ইত্যাদি। জানা গেছে, ঈদের দিন সকালে কারাবন্দিদের মাঝে পরিবেশন করা হবে পায়েস, সেমাই ও মুড়ি।

এবার চট্টগ্রাম কারাগারে যেসব ‘ভিআইপি’ বন্দি রয়েছেন তারা হলেন- চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এমএ লতিফ, আবু রেজা মুহাম্মদ নদভী এবং ফেনীর রহিম উল্লাহ। তারা সেলে রয়েছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের এক মামলায় নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলাম ডিভিশনপ্রাপ্ত বন্দি হিসেবে রয়েছেন।

কারা সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন ৫ হাজার ১০০ জন। ঈদের দিন সকাল ৮টার দিকে কারাগারের ভেতরে ঈদের নামাজ আদায় করবেন বন্দিরা। কারাগারের যমুনা, কর্ণফুলী, পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা ভবন থেকে কঠোর নিরাপত্তার মধ্যে বন্দিরা এসে নামাজে অংশ নেবেন। প্রতিটি ভবনের সামনেই পৃথক জামাত হবে।

ঈদের দিন থেকে পরবর্তী তিনদিন বন্দিরা স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। প্রতিটি বন্দি ঈদের দিন কারাগারের নির্দিষ্ট ফোন থেকে পাঁচ মিনিট করে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগও পাবেন।

কারাগারে অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া আগ্রাবাদের রাজুর পরিবারের সঙ্গে কথা হলে তারা কালবেলাকে জানান, ঈদের দিন তারা বাসা থেকে গরুর গোশত, পোলাও, পরোটা ইত্যাদি খাবার নিয়ে কারাফটকে যান। প্রতি ঈদে কারাকর্তৃপক্ষ বন্দিদের আপ্যায়নের জন্য সুযোগ দেন।

সূত্রে জানায়, ঈদের দিন দুপুরে বন্দিদের খেতে দেওয়া হবে গরুর মাংস, ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ, মিষ্টি ও পান-সুপারি। রাতে সাদা ভাত, আলুর দম, রুই মাছ ও ভাজি। কিছু সময়ের জন্য বন্দিরা ঈদের আনন্দে ভাগ বসাতে পারবেন। ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে ঈদ উদ্‌যাপন করবেন।

এদিকে কোরবানিতে কারাগারে শিশুরাও ঈদ আনন্দ পাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন। কালবেলাকে তিনি বলেন, যাদের বয়স কয়েক মাস থেকে সাড়ে চার বছরের মধ্যে— এমন ৫০ শিশু কারাগারে রয়েছে মায়ের সঙ্গে। অপরাধী না হয়েও বন্দি এসব শিশুকে দেওয়া হয়েছে নতুন পোশাক। তবে ঈদ উপলক্ষে এবার কাউকে মুক্তি দেওয়া হয়নি। তবে যাদের সাজার মেয়াদ ২০ বছরের বেশি কিংবা অসুস্থ বন্দিরা মুক্তির জন্য আবেদন করেছেন। যাচাই–বাছাই শেষে তাদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X