তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীকে দিয়ে পা চাটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান। ছবি : সংগৃহীত
অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান। ছবি : সংগৃহীত

বরগুনার তালতলী উপজেলায় একটি মাদ্রাসায় ১১ বছরের এক ছাত্রীকে দিয়ে শিক্ষকের পা চাটানো ও ময়লা খাওয়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লাউপাড়া এলাকার মারকাজুল কুরআন আরবি মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে।

অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান (২৬) ওই মাদ্রাসায় ইংরেজি ও গণিতের শিক্ষক হিসেবে কর্মরত।

ছাত্রীর বাবা জানান, আমার মেয়ে পড়া না পারায় শিক্ষক তাকে একা রুমে ডেকে নেয়। পরে ভয় দেখিয়ে নিজের পা চাটাতে বাধ্য করে এবং মাটিতে পড়ে থাকা নোংরা ময়লা খাওয়ায়। এ ঘটনাকে অমানবিক ও ন্যক্কারজনক উল্লেখ করে স্থানীয়রা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বলেন, আমি শুধু ময়লা খাওয়ানোর কথা বলে ভয় দেখিয়েছি, তা ছাড়া কিছুই না। আর অন্যান্য যে অভিযোগগুলো রয়েছে সেগুলো মিথ্যা।

তালতলী শিশু সুরক্ষা কমিটির সভাপতি হাইরাজ মাঝি বলেন, শিক্ষার নামে শিশুদের ওপর এমন আচরণ লজ্জাজনক। একজন শিক্ষকের কাছ থেকে এটি কল্পনাও করা যায় না।

এ বিষয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য এবং আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান সিকদার কালবেলাকে জানান, এটি সরাসরি শিশুর প্রতি অমানবিকতা ও সংবিধান স্বীকৃত মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় শারীরিক নির্যাতন ও ভয়ভীতির অভিযোগে মামলা করা যেতে পারে। এ ছাড়া শিশু আইন ২০১৩ -এর ধারা ৭, ৮ ও ৯ অনুযায়ী অভিযুক্তের সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আচরণ শিক্ষকতা পেশার অপমান এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল কালবেলাকে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X