চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

জলমগ্ন চট্টগ্রাম। ছবি : কালবেলা
জলমগ্ন চট্টগ্রাম। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকাগুলো টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার (২৮ জুলাই) ভোর থেকে থেমে থেমে একটানা বৃষ্টিপাতে নগরীর বহু এলাকায় সৃষ্টি হয়েছে হাঁটুসমান জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থীরা।

নগরীর রেয়াজুদ্দিন বাজার, প্রবর্তক মোড়, তিনপোলের মাথা, কাপাসগোলা, কাতালগঞ্জ, চান্দগাঁও, জুবিলি রোড, চকবাজার, বাদুরতলা, বড়গ্যারেজ, সিরাজদৌল্লাহ রোড, দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, হালিশহর, পাঁচলাইশ মোড়, আতুরার ডিপো, মোহাম্মদ আলী রোড ও আগ্রাবাদ এলাকাগুলোয় হাঁটুপানি জমে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী ও শিক্ষার্থীরা।

আহমদ কামরান নামের এক অভিভাবক বলেন, মেয়েকে নিয়ে সিএনজিতে উঠতেই চালক দ্বিগুণ ভাড়া চাইলেন, দিতে বাধ্য হয়েছি।

মেহেদী হাসান নামের এক পরীক্ষার্থী বলেন, ছাতা নিয়েই বের হয়েছিলাম; কিন্তু গাড়ি থেকে নামতেই পুরো ভিজে গেলাম। এই ভেজা কাপড়েই পরীক্ষা দিতে হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময় আমবাগান আবহাওয়া কেন্দ্রে রেকর্ড করা হয়েছে ১০২ মিলিমিটার বৃষ্টি। এর মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৬৪ মিলিমিটার।

আমবাগান আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন কুমার কালবেলাকে বলেন, চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের ধারা আরও এক-দুদিন অব্যাহত থাকতে পারে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা জানান, খাল-নালা পরিষ্কার রয়েছে, তবে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির কারণে কিছু এলাকায় পানি উঠেছে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X