চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৮:১৩ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বৈছাআ নেত্রী লিজা

বৈছাআ নেত্রী ফাতেমা খানম লিজা। ছবি : সংগৃহীত
বৈছাআ নেত্রী ফাতেমা খানম লিজা। ছবি : সংগৃহীত

দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চট্টগ্রাম মহানগর শাখার আলোচিত নেত্রী ফাতেমা খানম লিজা।

শনিবার (২ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

স্ট্যাটাসের বিষয়টি তিনি কালবেলাকে নিশ্চিত করেছেন।

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে নিজের স্ট্যাটাসে লিজা লেখেন, ‘রাজনীতির অঙ্গনে কখনো শূন্যস্থান দীর্ঘস্থায়ী হয় না। কেউ একটি পথ থেকে সরে দাঁড়ালে তার স্থানে কেউ না কেউ এসে দাঁড়ায়, হয়তো আরও যোগ্য, আরও প্রতিশ্রুতিবদ্ধ একজন। আজ আমি, ফাতেমা খানম লিজা, আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে, আমি এই রাজনৈতিক পথ থেকে সরে দাঁড়াচ্ছি।’

তবে দলীয় রাজনীতি ছাড়লেও দেশ ও মানুষের জন্য দায়বদ্ধতা থেকে নিজেকে কখনোই সরিয়ে নেবেন না বলে জানিয়েছেন তিনি। বলেছেন, ‘দেশের প্রয়োজনে, রক্তিম কোনো জুলাই যদি আবার ডাক দেয়- তাহলে আবারও ফিরব।’

চট্টগ্রামে নারী রাজনীতিক হিসেবে সক্রিয় ছিলেন লিজা। তবে রাজনীতি করতে গিয়ে তাকে নিজ দলের লোকজনের ‘হেয়প্রতিপন্ন করা, ষড়যন্ত্রের শিকার হওয়া এবং অপমান’ সহ্য করতে হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তিনি লিখেছেন, ‘এই শহরে যদি কোনো নারী রাজনীতির মাঠে আসতে চায়, আমি জানি না, তার ভাগ্যে কী অপেক্ষা করে আছে। আমি ভয় পাই, তাকে কেবল রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নিজেদের দলীয় মানুষদের মধ্য থেকেও সহিংসতা, হেয় করা, অপমান বা ষড়যন্ত্রের শিকার হতে হতে পারে। এ অভিজ্ঞতা আমি নিজেও অজস্রবার অনুভব করেছি।’

রাজনৈতিক জীবনের নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে তিনি আরও লিখেছেন, ‘আমি জানি, রাজনীতি কেবল আবেগ দিয়ে চলে না। কিন্তু একজন নারী যখন সব বাধা, সামাজিক চাপ, নিরাপত্তাহীনতা ও অপমান উপেক্ষা করে রাজনীতির ময়দানে আসে, তখন যদি তার দলীয় ভাইয়েরাই তাকে হেয় করে, নোংরামি করে, তবে সেই জায়গায় তার জন্য রাজনীতি করার পরিবেশ থাকে না। আর এটাই সবচেয়ে বেদনার।’

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমি যে উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছিলাম, হয়তো তার সবটুকু পূরণ করতে পারিনি। কিন্তু জুলাই আন্দোলনের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করিনি। শহীদদের প্রতি আমি আজও অবিচল শ্রদ্ধাশীল।’

রাজনীতিতে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করব, চট্টগ্রামের রাজনীতিতে যেন আবার সুষ্ঠু ধারা ফিরে আসে। যারা নারীদের অসম্মান করে, রাজনীতিকে নোংরা, ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে, তাদের যেন একদিন বিচার হয়, তাদের মুখোশ খুলে পড়ে।’

শেষে তিনি লেখেন, ‘আমি বিদায় নিচ্ছি কিন্তু একজন নাগরিক, একজন নারী, একজন সংগ্রামী হিসেবে নয়। আমি শুধু দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি। দেশের জন্য ভালোবাসা, মানুষের জন্য দায়বদ্ধতা এগুলো কখনো থামে না।’

ফাতেমা খানম লিজা বৈছাআ চট্টগ্রাম মহানগর শাখার মুখপাত্র ছিলেন। গত ১৭ মে মাদক সেবন ও ‘অনিয়ন্ত্রিত জীবনযাপন’ সংক্রান্ত কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে সাংগঠনিক বিবেচনায় ২৪ মে সে সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১০

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১১

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১২

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৩

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৪

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১৫

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৬

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৭

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৮

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৯

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

২০
X