সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা আরাফাতের

বৈছাআ’র সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন। ছবি : সংগৃহীত
বৈছাআ’র সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন। ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় পুনরায় সচল হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সব সাংগঠনিক কার্যক্রম। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত ও অসম্পূর্ণ কাজগুলোর বাস্তবায়ন এখন থেকে শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন।

রোববার (২ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে কার্যক্রম পুনরায় সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা আমাদের অসম্পূর্ণ কাজগুলো পুনরায় শুরু করছি। দীর্ঘদিন ধরে যেসব কার্যক্রম স্থবির ছিল, বিশেষ করে জুলাইয়ের শহীদ ও আহত ভাইদের পুনর্বাসন, চিকিৎসা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পিত উদ্যোগগুলো আমরা এখন থেকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। সে লক্ষ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা পূর্ণ উদ্যমে সাংগঠনিক কার্যক্রম চালু করেছে।

তিনি আরও বলেন, আমাদের কাজের বড় অংশজুড়ে থাকবে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলুপ্তি নিশ্চিত করা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন এবং জুলাইয়ের শহীদ ও আহতদের অধিকার নিশ্চিত করা।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সব ইউনিট কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১০

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১১

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১২

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৩

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৪

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৫

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৬

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৯

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

২০
X