চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে নৌযান ডুবি, দুই জেলের লাশ উদ্ধার

সাগরে জেলের ট্রলার। পুরোনো ছবি
সাগরে জেলের ট্রলার। পুরোনো ছবি

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার নৌযান ডুবির ঘটনায় দুদিন পর নিখোঁজ আট জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার (৯ জুলাই) বিকাল তিনটার সময় ১৫ নম্বর ঘাটের বাইরে বহির্নোঙর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে অন্য একটি নৌযানের ধাক্কায় মাছ ধরার নৌকাটি ডুবে যায়। নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড ও নৌ পুলিশ।

ডুবে যাওয়া নৌযানটিতে ১৯ জেলে ছিলেন। দুর্ঘটনার পর ১১ জনকে অদূরে থাকা একটি নৌকা উদ্ধার করে। দুজনের লাশ উদ্ধার হলেও এখনো ছয়জন নিখোঁজ। নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস।

নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ কালবেলাকে বলেন, লাশ উদ্ধার হলেও এখনো থানায় আনা হয়নি। সুরতহাল শেষে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X