চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

শিবু প্রসাদ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
শিবু প্রসাদ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী পরিষদ সদস্য শিবু প্রসাদ চৌধুরীকে (৪৯) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলাসহ অন্তত পাঁচটি মামলার এজাহারনামীয় আসামি।

শনিবার (৪ অক্টোবর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করে নগরের কোতোয়ালি থানা পুলিশ।

শিবু প্রসাদ নগরের কোতোয়ালি থানার এনায়েত বাজার গোয়ালপাড়া মানিক লাল চৌধুরীর বাড়ির কেদার নাথ তেওয়ারী কলোনির মৃত মানিক লাল চৌধুরী প্রকাশ মানিক পালের ছেলে।

পুলিশের দাবি, শিবু প্রসাদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় (জুলাই-আগস্ট) শিবু প্রসাদ কোতোয়ালি থানার নিউমার্কেট ও আশপাশের এলাকায় রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জনসাধারণের ক্ষতিসাধনের উদ্দেশ্যে সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি অবৈধ আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও ইট-পাটকেলসহ সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী স্লোগান দেন এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে শিবু প্রসাদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিবু প্রসাদ চৌধুরী নিষিদ্ধ ঘোষিত সংগঠন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা সহ ৫-৬টি মামলা আছে। এছাড়াও নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তদন্ত অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X