সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনও-ওসির ওপর হামলা, পাকিস্তানি রিভলবারসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর পাহাড়ি এলাকা থেকে পাকিস্তানি রিভলবার ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি টিম জঙ্গল ছলিমপুর পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।

এসময় তাদের দেহ তল্লাশি করে মো. রাসেলের কাছ থেকে পাকিস্তানি তৈরি ১টি রিভালবার, ৪ রাউন্ড গুলি ও অপর আসামি টুটুলের নিকট থেকে দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, রাসেল ও টুটুল। তারা ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুর ছিন্নমূলের সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি এবং সহসভাপতি। তারা দুজন সম্প্রতি জঙ্গল সলিমপুরে হার্ট ফাউন্ডেশনের জন্য দখলকৃত জায়গা উদ্ধার করার সময় ইউএনও ও ওসির ওপর হামলাকারীদের মধ্যে অন্যতম।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুজন অস্ত্রধারী সন্ত্রাসী তাহাদের পরিহিত পোশাকের অভ্যন্তরে অস্ত্র নিয়ে অবস্থান করছিলো জঙ্গল ছলিমপুর নুর নবী শাহ জামে মসজিদের সামনে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামিউর রহমানকে সঙ্গে নিয়ে ছদ্মবেশ ধারণ করে ঘটনাস্থাল থেকে তাদের গ্রেপ্তার করেন।

সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি তোফায়েল আহমেদ বলেন, দুজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে। তারা পরিহিত পোশাকের অভ্যন্তরে একটি মসজিদের সামনে অবস্থান করছিল। পুলিশ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। তারা দুজন স্থানীয় সন্ত্রাসী রোকন বাহিনীর সহযোগী।

সম্প্রতি উপজেলার ছলিমপুরে বড়ইকুল নামক জায়গায় সরকারি হার্ট ফাউন্টেশনের বরাদ্দকৃত অবৈধ দখলদারদের কাছ থেকে উচ্ছেদ করা অভিযানে প্রশাসনের কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের উপরে অতর্কিত হামলা করা হয়েছিল। হামলায় নেতৃত্বদানকারী সন্ত্রাসীদের মধ্যে অন্যতম এই রাসেল ও টুটুল। তারা এ ঘটনার দায়ের মামলার অন্যতম আসামি বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১১

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১২

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৩

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৪

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৫

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৬

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৭

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৮

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৯

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

২০
X