চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মিলছে জরুরি ভারতীয় ভিসা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

জরুরি মেডিকেল, স্টুডেন্ট ও কনফারেন্স ভিসা দিতে ওপেন হাউস চালু করেছে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন। কাজেই এ ওপেন হাউসে সহজেই মিলছে ভারতীয় ভিসা। রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন এই ব্যবস্থার প্রবর্তন করেন।

ভারতীয় সহকারী হাইকমিশন সূত্রে জানা যায়, দুই মাস আগে থেকে ওপেন হাউসের ব্যবস্থা করা হয়। যারা ওপেন হাউসে অংশগ্রহণ করতে চান তাদের দুপুর সাড়ে ১২টার মধ্যে রিসিপশনে এই নম্বরে ফোন করে ০২৪১৩৫৬০৭৩/০২৪১৩৫৬০৭৪ ফোন করে প্রয়োজনীয়তা জানাতে হবে। জানানোর পর রিসিপশন থেকে আসার জন্য সময় দেবেন। এরপর সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন ওপেন হাউসে অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলবেন এবং যাদের জরুরি প্রয়োজন তাদের দ্রুত ভিসার ব্যবস্থা করবেন। ভিসাসংক্রান্ত যে কোনো অভিযোগ পাঠানো যাবে ০১৮৩৪-৭৫০০৮৪ এই নম্বরে। ভারতীয় ভিসা পেতে কোনো টাকা বা কোনো দালালের আশ্রয় না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, জরুরি ক্ষেত্রে ওপেন হাউসের কার্যক্রম শুরু করেছি। যাদের খুব জরুরি ভিসা প্রয়োজন তারা যেন বঞ্চিত না হন। সাধারণ মানুষ এসে যেন সুবিধা পান এবং তারা ভারতে গিয়ে যেন চিকিৎসা নিতে পারেন। আমি সবাইকে বলব, যাদের জরুরি মেডিকেল ভিসার প্রয়োজন তারা ওপেন হাউসে আসুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X