আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর ৩ ঘণ্টা আগেও মায়ের কাছে যেতে চেয়েছিল মাদ্রাসাশিক্ষার্থী

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

‘আমি বাড়িতে মায়ের কাছে যেতে চাইলে বড় হুজুর আমাকে যেতে দিচ্ছে না, বাড়িতে যেতে না দিলে আমি মরে যাব।’ এ কথা বলার তিন ঘণ্টা পর সকাল ১০টায় মাদ্রাসা শিক্ষকের কক্ষে জানালায় মিলল শিশু মুহাম্মদ ওমাইরের (৯) ঝুলন্ত লাশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ি এলাকার দারুত তাহফিজ বালক-বালিকা মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

শিশু ওমাইর উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল মাইজপাড়া মোহাম্মদ সৈয়দের ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। ঘটনার পর বিকেল ৩টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চারতলা বিল্ডিংয়ের দ্বিতীয় ও তৃতীয় তলা ভাড়া নিয়ে তিনজন হুজুর বালক-বালিকা নাম দিয়ে মাদ্রাসাটিতে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। দ্বিতীয় তলায় বালিকা আর তৃতীয় তলায় বালক শিক্ষার্থীরা রয়েছে।

মাদ্রাসার সিসি ক্যামরায় দেখা যায়, ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ এমরানের কক্ষে সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ওমাইর প্রবেশ করে। এরপর ১০টার দিকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

ওমাইরের সহপাঠী মো. আনাস (৯) বলেন, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ও শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৭টায় ওমাইর আমাকে বলেছে সে মরে যাবে। কেন মরে যাবে প্রশ্ন করলে সে জানায়, আমি বাড়িতে মায়ের কাছে যেতে চেয়েছিলাম। কিন্তু বড় হুজুর আমার আম্মুকে ফোন দিচ্ছে না, তাই মরে যাব।

মাদ্রাসার পরিচালক হাফেজ আবদুর রহমান বলেন, মাদ্রাসাটিতে ৮৫ জন শিক্ষার্থী রয়েছে। শিশু ওমাইর নাজারা বিভাগের ছাত্র, এক সপ্তাহ আগে সে এখানে ভর্তি হয়। সকালে সে সবার সঙ্গে নাস্তাও করেছে। এরপর ১০টার দিকে মাদ্রাসার শিক্ষকের কক্ষের জানালার সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় ওই কক্ষে কেউ ছিল না। পরে আমি ইউনিয়নের চেয়ারম্যান ও পুলিশকে খবর দিই।

আনোয়ারা থানার ওসি মহিউদ্দিন আহমেদ বলেন, বারশত ইউনিয়নের একটি প্রাইভেট মাদ্রাসা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। মাদ্রাসা থেকে সিসিটিভির একটি ভিডিও ফুটেজও পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X