চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি ৯ বছর পর ধরা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। নগরের ইপিজেড ও পতেঙ্গা এলাকা থেকে পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপাড়া গ্রামের বাসিন্দা মো. আউয়াল (৩৯) ও একই থানার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা ওমর ফারুক (৩৫)।

র‍্যাব জানায়, ২০১৫ সালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় এক হত্যা মামলায় আউয়ালকে আসামি করা হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতেন তিনি। একইভাবে ফারুকও ২০১৪ সালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় এক হত্যা মামলায় আসামি ছিলেন। এরপর থেকে তিনিও পলাতক ছিলেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার কালবেলাকে বলেন, আদালত দুই মামলাতেই তাদের দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন সাজা দেন। তারা চট্টগ্রামে ছদ্মনামে আত্মগোপন করেছিলেন। পরে খবর পেয়ে নগরের ইপিজেড ও পতেঙ্গা এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১০

সুখবর দিলেন সামান্থা

১১

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১২

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৩

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৪

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৫

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৬

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৭

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৮

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৯

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

২০
X