চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

এবারও অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে চট্টগ্রামবাসী

চসিক কার্যালয়ে এ বিষয়ে এক সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা
চসিক কার্যালয়ে এ বিষয়ে এক সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা

চট্টগ্রামের কে সি দে রোডে নতুন শহীদ মিনারকে কেন্দ্র করে নানা জটিলতা না কাটায় এবারও অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত অনুসারে আগামী ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদ দিবসে এবারও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজ মাঠে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন চট্টগ্রামবাসী।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) টাইগারপাস চসিক কার্যালয়ে এক সভা শেষে এ তথ্য জানান মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা শহীদ মিনার প্রসঙ্গে তাদের মতামত তুলে ধরার পর সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মেয়র রেজাউল বলেন, নির্মাণাধীন শহীদ মিনার দৃশ্যমান না হওয়া এবং সিঁড়ি বয়োবৃদ্ধদের উপযোগী না হওয়া নিয়ে অনেকের অভিযোগ রয়েছে। বিষয়গুলো কীভাবে সমাধান করা যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আমরা একটি কমিটি করে বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। কমিটি ও আজকের সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হলো- গতবারের মতো এবারও শহীদ দিবসে আমরা মিউনিসিপ্যাল স্কুলপ্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করব।

সভায় বিশিষ্টজনরা বলেন, মেয়র রেজাউল যেভাবে দৃঢ়তার সাথে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের কাছ থেকে ফুটপাত উদ্ধার করেছেন সেভাবে চট্টগ্রামের শহীদ মিনার নিয়ে নাগরিকদের যে দাবি তা বাস্তবায়নে নেতৃত্ব দেবেন বলে আমাদের আশা।

সভায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, ১৪ দলীয় জোট নেতা বীর মুক্তিযোদ্ধা ইন্দুনন্দন দত্ত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার মো. নুরউদ্দিন, কালাম চৌধুরী।

এছাড়া, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনা আক্তার প্রমুখরা সভায় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X