চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

সিএনজির সিলিন্ডার বিস্ফোরণে চালক জীবন্ত দগ্ধ 

নিহত চালক মোহাম্মদ সফুর। ছবি : কালবেলা
নিহত চালক মোহাম্মদ সফুর। ছবি : কালবেলা

সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়িয়ার কলঘর এলাকায়।

সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় । পরে স্থানীয়রা সিএনজি সোজা করার পর সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান চালক।

নিহত চালকের নাম মোহাম্মদ সফুর (৩৭)। তিনি পাশের উপজেলা সাতকানিয়ার পশ্চিম ঢেমশা এলাকার বাসিন্দা।

এ ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনার এলাকায় এক ঘণ্টার মতো অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। এ সময় কোনো যানবাহন চলাচল করতে পারেনি। পরে পুলিশ এসে ব্যারিকেড তুলে দেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক দুই ড্রাইভার জানান, পাশাপাশি ওভারটেক করে বালুবাহী মিনিট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। পাঁচ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটে। একজন মহিলা যাত্রী বের হতে পারলেও চালক বের হতে পারেননি। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।

চন্দনাইশ থানার ওসি ওবাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, বিস্ফোরণে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় রাখা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X