মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১১:৩৭ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

শ্রমিকলীগ নেতার মোনাজাত ভাইরাল

চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি নাসির উদ্দিন দিদার। ছবি : কালবেলা
চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি নাসির উদ্দিন দিদার। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে নাসির উদ্দিন দিদার নামের এক শ্রমিক লীগ নেতার মোনাজাতে হাস্যকর মন্তব্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সমালোচিত হচ্ছেন তিনি। নাসির উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি।

শুক্রবার (৪ এপ্রিল) তার মালিকানাধীন আরশিনগর ফিউচার পার্কে এক ইফতারের মঞ্চে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওটিতে আগত অতিথিরা মোনাজাত শুনে সবাই হেসে উঠেন।

এসময় উপস্থিত ছিলেন ইফতারে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

ইফতারে আগ মূহুর্তে সবাই মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরশিনগর ফিউচার পার্কের স্বত্ত্বাধিকারি নাছির উদ্দিন দিদার। তার মোনাজাত শুনে সবাই হেসে উঠেন। মূহুর্তেই ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, আরশিনগরের আয়োজিত ইফতার পার্টিতে নাসির উদ্দিন দিদার মোনাজাতের মধ্যে এলোমেলোভাবে একের পর এক বাক্য বলছেন। এক পর্যায়ে আমন্ত্রিত অতিথিরা তার দোয়া মোনাজাত শুনে হাসি ধরে রাখতে পারেননি। এ দৃশ্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, এটা আমাদের রাজনৈতিক অনুষ্ঠান। এই মোনাজাতে কোনো খারাপ অংশ আছে কিনা দেখেন। এটা ঈদুল ফিতরের মাঝে সবার আন্তরিকতা। আল্লাহ যেন আমাদের গুনাহ মাপ করে দেয় এটা। আর আমি বিভিন্ন সময় বিভিন্ন মোনাজাত করি।

হাসির বিষয় জানতে চাইলে তিনি বলেন, কে হাসছে তিনি তা দেখেননি। আমরা দোয়া চেয়েছি। আন্তরিকতার সহিত সামনে উপজেলা নির্বাচন, কেউ যাতে ঝগড়া বিবাদ না করে সেসব কথা বলেছি। সৃষ্টিকর্তা যেন আমাদের হেদায়েত দান করেন, সে দোয়াই করেছি।

ইফতারে উপস্থিত থাকা ইউএনও মাহফুজা জেরিনের কাছে এ বিষয়ে জানতে শনিবার রাত ১০টার দিকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত: এর আগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে গান বাজনা বাজিয়ে শোক দিবস পালন করে ভাইরাল হন মিরসরাইয়ের শ্রমিক লীগ নেতা নাসির উদ্দিন দিদার। এ ছাড়াও বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে আপত্তিকর নানা বক্তব্য দিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়তে দেখা গেছে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X