ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ শেষে মোনাজাতে কাঁদেন মুসল্লিরা। ছবি : কালবেলা
বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ শেষে মোনাজাতে কাঁদেন মুসল্লিরা। ছবি : কালবেলা

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে সাধারণ মানুষের জনজীবন। এক ফোঁটা বৃষ্টির আশায় দেশের মানুষ। ফেনীতে দাবদাহে অতিষ্ঠ হয়ে বৃষ্টির কামনায় ইস্তিস্কার নামাজ আদায় করেছে সাধারণ মুসল্লিরা। নামাজ পড়ে মোনাজাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করেছেন তারা।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে এ নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন এলাকার কয়েকশ মুসল্লি অংশ নেন। নামাজের জামাতে ইমামতি করেছেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি আবদুল হান্নান।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

নামাজে আগত মুসল্লিরা বলেন, তীব্র খরতাপে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে। গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সেজন্য আল্লাহর রহমতের আশায় নামাজ আদায় করে বৃষ্টি প্রার্থনা করতে সকলে সমবেত হয়েছে।

মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, টানা দাবদাহে মানুষ খুব কষ্টে আছে। আল্লাহ বৃষ্টির জন্য সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। সেজন্যই সবাই একত্রিত হয়ে ইস্তিস্কার সালাত আদায় করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু 

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

রেজাউলের শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াত আমির

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

১০

ফেব্রুয়ারির হলিউড

১১

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১২

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৩

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

১৪

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

১৫

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১৬

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

১৭

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

১৮

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

১৯

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

২০
X