চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

লাজফার্মায় পাওয়া গেল মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য

চট্টগ্রাম লাজফার্মায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রাম লাজফার্মায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রামের লাজফার্মায় মিলেছে মেয়াদোত্তীর্ণ পণ্য। আর এসব পণ্যের মধ্যে বেশিরভাগই শিশুখাদ্য। এ ছাড়াও পাওয়া গেছে বিদেশে তৈরি অনুমোদনহীন খাদ্যপণ্যও। এসব ঘটনার সত্যতা পেয়েছে প্রশাসন। করা হয়েছে এক লাখ টাকা জরিমানা।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

তিনি বলেন, ওই প্রতিষ্ঠানে শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। পণ্যের ওজন/পরিমাণও উল্লেখ ছিল না কোনো মোড়কে। প্রতিষ্ঠানটি ক্রয় রশিদও দেখাতে পারেনি। আমদানির পক্ষে সঠিক কাগজ দেখাতে না পারা, আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা, অনুমোদনহীন বিদেশি খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অনিয়ম এবং আইন-বিধিবহির্ভূত। কারণ, আমদানিকারকের তথ্য না থাকলে এ ধরনের পণ্যের সোর্স সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। এমনকি এ ধরনের পণ্যের বিশুদ্ধতা/সঠিকতার পক্ষেও কোনো প্রমাণ থাকে না। অনুমোদনহীন পণ্য বাজারজাতকরণের ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হয়। জেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে চলবে। একইসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।

এদিকে প্রতিষ্ঠানটিতে এতদিন এমন পণ্য বিক্রি করা হতো শুনে ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। তবে প্রতিষ্ঠানটির কেউই এই ব্যাপারে কিছু বলতে রাজি নন। ফোন করলেও রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X