চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ
এসএসসি-২০২৪

বোর্ড চ্যালেঞ্জের পর চট্টগ্রামে ফেল থেকে পাস ১০২ শিক্ষার্থী

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি : কালবেলা
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ছবি : কালবেলা

২০২৪ সালে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাসের তালিকায় নাম উঠিয়েছে ১০২ শিক্ষার্থী। এমনকি ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন। তা ছাড়া ২৮ হাজার ৩৫১ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬০ জনের ফল পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ২৮ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। এদের মধ্যে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৬০ জন শিক্ষার্থীর। উত্তরপত্র পুনঃনিরীক্ষণে মোট নম্বর বেড়েছে কিন্তু গ্রেড পয়েন্ট বাড়েনি এমন পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৮৯ জন। গ্রেড পয়েন্ট বেড়েছে এমন পরীক্ষার্থী ৮৭১ জন। গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এমন সংখ্যা ১৬৫। জিপিএ ও সিজিপিএ দুটোই বেড়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৭০৬।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান বলেন, এসএসসিতে পুনঃনিরীক্ষণের আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শেষে ফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৬০ জন পরীক্ষার্থীর। আর ফেল থেকে পাস করেছেন ১০২ জন। সেইসঙ্গে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে একজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X