কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও ডায়জায়নের মধ্যে সমঝোতা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং দক্ষিণ কোরিয়ার ডায়জায়নের মধ্যে সমঝোতা স্বাক্ষর সই। ছবি : সংগৃহীত
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং দক্ষিণ কোরিয়ার ডায়জায়নের মধ্যে সমঝোতা স্বাক্ষর সই। ছবি : সংগৃহীত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং দক্ষিণ কোরিয়ার ডায়জায়ন (DAEJAYON) নামক আন্তর্জাতিক সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডায়জায়ন কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধিত এবং আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন(IUCN)-এর সদস্য।

এই সমঝোতার ফলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ এবং পানি’র মতো সম্পদগুলো সাশ্রয়, সংরক্ষণ, পুনরায় ব্যবহার উপযোগী করার ব্যাপারে সহায়তা করবে কোরিয়ান সংস্থা। পাশাপাশি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে আরও পরিবেশবান্ধব এবং টেকসই করার জন্য কি ধরনের উদ্যোগ নিতে হবে সেসব খুঁজে বের করবে। আগামী দুই বছরে ডায়জায়ন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বে এই কাজগুলো করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক এবং ডায়জায়নের ভাইস প্রেসিডেন্ট জায়েগুন কিম নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এ সময় কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন এবং সহযোগী অধ্যাপক ড. মাহিন ইসলামসহ শিক্ষক এবং ডায়জায়নের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X