কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁও হোটেল শ্রমিক ইউনিয়নের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ছবি : সংগৃহীত
সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ছবি : সংগৃহীত

সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে রোববার (১৪ জুলাই) দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১১টায় হোটেল এরিয়ার ভেতরে সব ম্যানেজমেন্ট, কর্মকর্তা, ও কর্মচারীসহ একটি আনন্দঘন র‍্যালি উদযাপন করা হয়।

র‍্যালির শুরুতে বক্তব্য রাখেন জনাব এ কে এম বেনজামিন রিয়াজী (অতিরিক্ত সচিব) ব্যবস্থাপনা পরিচালক হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেড, মি. রবিন জেমস এডওয়ার্ড মহাব্যবস্থাপক প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা, সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক জনাব মো. শাহ আলম।

বেনজামিন রিয়াজি ও এডওয়ার্ড তাদের বক্তব্যে বর্তমান ইউনিয়নের কার্যকরী কমিটি, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সঙ্গে তাদের সুসম্পর্কের কথা তুলে ধরেন এবং সামনের দিনগুলোতে হোটেলের ব্যবসা ও উভয়পক্ষের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। র‍্যালি শেষে এমডি, জিএম ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল কর্মকর্তা কর্মচারীসহ কেক কাটেন।

বিকেল ৩টায় হোটেলের স্টাফ ক্যাফেটেরিয়াতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সভায় বক্তব্য রাখেন বর্তমান ইউনিয়ন এর কার্যকরী কমিটির সভাপতি দুলাল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ অন্যান্য নেতারা।

উল্লেখ্য, এই প্রথম বর্তমান কার্যকরী কমিটি সাবেক ইউনিয়ন নেতারা ও প্রতিষ্ঠাতা নেতাদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X