কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৪:২৯ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা দিতে স্টারকমের সঙ্গে গ্রামীণ হেলথকেয়ারের চুক্তি

স্টারকম বাংলাদেশ ও গ্রামীণ হেলথকেয়ার ডিজিটাল সল্যুশনসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। সৌজন্য ছবি
স্টারকম বাংলাদেশ ও গ্রামীণ হেলথকেয়ার ডিজিটাল সল্যুশনসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। সৌজন্য ছবি

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের (জিডিএইচএস) সাথে স্টারকম বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞাপনী সংস্থা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য এ চুক্তি হয়।

জিডিএইচএস একটি ৩৬০-ডিগ্রি স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম তৈরি করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে যা মানুষের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার চাহিদা মেটাতে সক্ষম হবে। জিডিএইচএস স্বাস্থ্যসেবার সব সমাধান এক সাথে একটি প্ল্যাটফর্মে অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী উপায় এবং সবার নিজ নিজ চাহিদা অনুযায়ী সেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জিডিএইচএসের সুখী অ্যাপ, ওয়েবসাইট এবং ডেডিকেটেড হটলাইন ১০৬৫৭ ব্যবহার করে মানুষ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার সহজ সমাধান পেতে সক্ষম হবে, যা আমাদের উন্নতমানের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে নতুন এক ধারা যোগ করবে।

জিডিএইচএস এর উদ্যোগগুলো সম্পর্কে সারাদেশে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় প্রচারণা করাই স্টারকম বাংলাদেশের প্রধান লক্ষ্য হবে। স্টারকম বাংলাদেশ দেশের শীর্ষ বিজ্ঞাপনী সংস্থাগুলোর মধ্যে একটি। স্টারকম মিডিয়া বায়িং, পিআর এবং ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করে থাকে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী, সিটিও এম. সোলায়মান রাসেল, সিএমও হাসিবুল হাসান, ফাইন্যান্স লিড তৌফিক আহমেদ, এবং লিগ্যাল ও কমপ্লায়েন্স লিড ব্যারিস্টার আহমেদ রাকিব মালিক।

স্টারকম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট এম. আহমেদুন ফায়েজ এবং স্টারকমের ডিরেক্টর ডিজিটাল মিডিয়া আরিফুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনও তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১০

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১১

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১২

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৩

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৪

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৫

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৬

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৭

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৯

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

২০
X