কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিউ ডিজিটাল গ্লোবাল এবং হাভাস পি আর এর মধ্যে চুক্তি

ডিউ ডিজিটাল গ্লোবাল এবং হাভাস পি আর এর মধ্যে চুক্তি। ছবি : সংগৃহীত
ডিউ ডিজিটাল গ্লোবাল এবং হাভাস পি আর এর মধ্যে চুক্তি। ছবি : সংগৃহীত

ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ডিউ ডিজিটাল গ্লোবাল এল এল সি এর সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা হাভাস পি আর। চুক্তি অনুযায়ী হাভাস পি আর ডিউ ডিজিটাল গ্লোবালকে এক্সক্লুসিভ জনসংযোগ পরিকল্পনা ও সমাধান দিতে যাচ্ছে।

ডিউ ডিজিটাল গ্লোবাল এল এল সি এবং হাভাস পি আরের এই চুক্তি সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়।

ডিউ ডিজিটাল গ্লোবাল এল এল সি বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সামিহা এহসান এবং হাভাস পি আর এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব মাজহারুল হক চৌধুরী তাদের নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিউ ডিজিটাল গ্লোবাল এল এল সি এবং হাভাস পি আর এর অন্যান্য উর্ধ্বতন-কর্মকর্তাবৃন্দ।

চুক্তির প্রসঙ্গে সামিহা এহসান বলেন, হাভাস পি আর অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ জনসংযোগ কোম্পানি, তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের জনসংযোগ প্রচেষ্টাকে আশাকরি আরও উন্নত করতে পারব।

জনাব মাজহারুল হক চৌধুরী বলেন, ডিউ ডিজিটাল গ্লোবাল এল এল সি বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া প্রসেস করে থাকে। আমরা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমাদের এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতার নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হব বলে আশা করছি।

ডিউ ডিজিটাল এর ৬টি দেশে ৩৫টিরও বেশি কেন্দ্র রয়েছে, এবং প্রতিষ্ঠালগ্ন থেকে ১ দশমিক ৫ মিলিয়নেরও বেশি ভিসা আবেদন সফলভাবে প্রক্রিয়া করেছে। ডিউ ডিজিটাল গ্লোবাল এর দক্ষতা এবং শক্তিশালী অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা আবেদনের কাজ করছে যার মধ্যে রোমানিয়া, জর্জিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং আরও অনেক দেশ রয়েছে। হাভাস পি আর অত্যন্ত সুনাম এবং দক্ষতার সঙ্গে তার ক্লায়েন্টদেরকে বিজ্ঞাপন এবং জনসংযোগ সেবা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ডিউ ডিজিটাল গ্লোবাল এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে তাদের জনসংযোগ সেবা বাস্তবায়ন সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১০

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১১

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১২

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৩

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৫

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৬

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৭

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৮

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৯

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

২০
X