কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আইইউবিএটির উম্মুক্ত অডিটোরিয়ামে সব ডিপার্টমেন্টের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সৌজন্য ছবি
আইইউবিএটির উম্মুক্ত অডিটোরিয়ামে সব ডিপার্টমেন্টের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সৌজন্য ছবি

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৪ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।

সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আইইউবিএটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বেলুন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়ানো হয়। আইইউবিএটির উম্মুক্ত অডিটোরিয়ামে সব ডিপার্টমেন্টের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান,কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফ্ফর আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের চেয়ার, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তরা।

এ ছাড়াও শিক্ষক শিক্ষার্থী এবং অ্যালামনাইদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর সাবেক পরিচালক এবং খ্যাতনামা শিক্ষাবিদ প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ান। শিক্ষা এবং গবেষণার গুণমানে আইইউবিএটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশেষ স্থান অর্জন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১০

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১১

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৩

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১৪

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৫

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৬

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৭

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৯

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

২০
X