কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিএসএস ও ইউএনওপিএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিএসএস ও ইউএনওপিএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সৌজন্য
বিএসএস ও ইউএনওপিএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সৌজন্য

পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিএসএস) জাতিসংঘ প্রকল্প সেবা দপ্তরের (ইউএনওপিএস) সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এর মাধ্যমে দেশের পরিসংখ্যানিক সক্ষমতা বৃদ্ধি, তথ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ঢাকাস্থ পরিসংখ্যান ভবনে আয়োজিত এ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মিজ আলেয়া আক্তার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনওপিএস দক্ষিণ এশিয়ার পরিচালক চার্লস চালান। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন।

এ সমঝোতা স্মারকের আওতায় বিএসএস ও ইউএনওপিএস নিম্নোক্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে—

• পরিসংখ্যানিক সক্ষমতা বৃদ্ধি, পদ্ধতিগত উন্নয়ন, গুণগত নিশ্চয়তা ও উপাত্ত প্রকাশনা;

• আধুনিক তথ্য ব্যবস্থাপনা ও ইনফরমেটিক্স, বিশেষ করে তথ্যচিত্রায়ন ও সহজপ্রাপ্যতা;

• ভূ-তথ্য (জিওস্পেশাল) প্রযুক্তির প্রয়োগে উন্নয়ন পরিকল্পনা ও পরিসংখ্যান বিশ্লেষণ;

• পারস্পরিক আগ্রহের বিষয়ে যৌথভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ;

• জাতীয় ও স্থানীয় পর্যায়ে এসডিজি পরিবীক্ষণ ও এসডিজি স্থানীয়করণ এবং

• প্রশিক্ষণ, কর্মশালা ও যৌথ প্রকাশনার মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মিজ আলেয়া আকতার নির্ভরযোগ্য, সময়োপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন তথ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, এ অংশীদারত্ব বিএসএস ও ইউএনওপিএসের মধ্যে সমন্বয় নিশ্চিত করবে এবং জাতীয় পরিসংখ্যান ব্যবস্থায় আধুনিক টুলস ও পদ্ধতি যুক্ত করবে।

বিএসএসের মহাপরিচালক ইউএনওপিএসর সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, এ সহযোগিতা বিএসএসের আধুনিকায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করবে এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন পরিবীক্ষণে সহায়ক ভূমিকা রাখবে।

ইউএনওপিএস দক্ষিণ এশিয়ার পরিচালক বলেন, বাংলাদেশে এসডিজি অর্জনে ইউএনওপিএস সবসময় কাজ করছে। বিএসএসের সঙ্গে নতুন এ সহযোগিতা উচ্চমানসম্পন্ন তথ্য ও পরিসংখ্যান ব্যবহারে সহায়তা করবে, যা প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন, এসডিজি অগ্রগতি পরিবীক্ষণ এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত জরুরি।

বিএসএসের পরিসংখ্যানিক দায়িত্ব ও ইউএনওপিএসের কারিগরি দক্ষতার সমন্বয়ে এ অংশীদারত্ব সারা দেশে কার্যকর সিদ্ধান্ত গ্রহণে নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করবে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১০

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১১

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১২

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৪

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৫

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৬

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৭

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৮

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

১৯

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

২০
X