কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের জন্য পদ্মা ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

পদ্মা ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত। সৌজন্য ছবি
পদ্মা ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত। সৌজন্য ছবি

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে ‘তরুণদের জন্য আর্থিক স্বাক্ষরতা’ ব্যানারে এক সেমিনারের আয়োজন করে পদ্মা ব্যাংক পিএলসি।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর প্রগতি সরণিতে কানাডিয়ান ইউনির্ভাসিটির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সেমিনার।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পদ্মা ব্যাংক ‘তারুণ্যের উৎসব-২০২৫’ কর্মসূচি বাস্তবায়ন করেছে, যা দেশের তরুণ সমাজের মাঝে আর্থিক সচেতনতা গড়ে তোলার ব্যাপারে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি ও নকল নোট শনাক্তকরণসহ নানা গুরুত্বপূর্ণ আর্থিক খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত করা হয় সেমিনারে। তাছাড়া অর্থ ব্যবস্থাপনা, বাজেট তৈরি, সঞ্চয়, বিনিয়োগ এবং ঋণ পরিশোধের মতো সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহযোগিতা করাই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা (চলতি দায়িত্বে)। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এইচএম জহিরুল হক। এ ছাড়াও মীর শফিকুল ইসলাম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ও করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনসহ দুই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X