চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগার। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গা জেলা কারাগার। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গা জেলা কারাগারের হাজতি মিলন হোসেন (৩৫) মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি একটি মারধরের মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হন।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো. ফখরউদ্দিন জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিলন হোসেন গত ৪ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিলেন। তিনি একটি মারামারি মামলার আসামি হিসেবে বন্দি ছিলেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর পৌনে ৫টার দিকে মারা যান মিলন হোসেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X