কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

জয় নিশ্চিত করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ‍ছবি : সংগৃহীত
জয় নিশ্চিত করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ‍ছবি : সংগৃহীত

সিএপিএলে গ্রুপ ‘এ’তে নিজেদের অপরাজিত যাত্রা অক্ষুণ্ন রেখে আইইউটি অ্যালামনাই ক্রিকেট ক্লাবের বিপক্ষে দাপুটে জয় নিশ্চিত করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। নির্ধারিত ৪০ ওভারের ম্যাচটি বৃষ্টির কারণে ২৪ ওভারের ম্যাচে নেমে এলেও মার্কেন্টাইল ব্যাংকের ব্যাটাররা বড় সংগ্রহ দাঁড় করান। বৃষ্টিজনিত বিলম্ব এবং ১৬ ওভার কমে যাওয়া সত্ত্বেও মার্কেন্টাইল ব্যাংকের ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে ২৪ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে তোলে ২২০ রান।

এই বিশাল স্কোরের ভিত্তি গড়ে দেন ওপেনার হাবিব রহমান এবং উইকেটরক্ষক নীলয় আহসান এর জুটি। হাবিব রহমানকে আটকানো ছিল অসম্ভব। মাত্র ৭৫ বলে ১১০ রানের এক অসাধারণ শতক হাঁকিয়ে অবসর নেন তিনি। তার এই চোখ ধাঁধানো ইনিংসে ছিল ৮টি চার ও ৫টি ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দেন নীলয় আহসান, যিনি মাত্র ২৭ বলে ৬৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন ৭টি চার ও ৫টি ছক্কার মাধ্যমে।

অপ্রতিরোধ্য লক্ষ্যের মুখে আইইউটি অ্যালামনাই ক্রিকেট ক্লাব নিজেদের ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়। তারা শেষ পর্যন্ত ২০.২ ওভারে ১১৯ রানেই অলআউট হয়ে যায়। ওপেনার সাদের ২৪ বলে ১৯ রানের ছোট ইনিংস ছাড়া আর কেউই উল্লেখযোগ্য প্রতিরোধ গড়তে পারেননি।

মার্কেন্টাইল ব্যাংকের বোলাররা ছিলেন নিখুঁত। শতক হাঁকানোর পর হাবিব রহমান আবারও বল হাতে চমক দেখান। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩টি মূল্যবান উইকেট শিকার করেন। আহমেদ ফয়সালও নেন ২টি উইকেট, যা আইইউটির রান তাড়া করার পরিকল্পনাকে সফল হতে দেয়নি। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ১০১ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X