কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের সিকো অ্যারেনাতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটা ও সিকো অ্যারেনার কর্মকর্তা। ছবি : সংগৃহীত
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে রবি আজিয়াটা ও সিকো অ্যারেনার কর্মকর্তা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সবচেয়ে বড় গেমিং ও স্পোর্টস এন্টারটেইনমেন্ট সেন্টার সিকো অ্যারেনার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি। এর মাধ্যমে সিকো অ্যারেনার সব গেম ও অ্যাকটিভিটিতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা।

সম্প্রতি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি ও সিকো অ্যারেনা। এতে রবি আজিয়াটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর (ইস্টার্ন ক্লাস্টার) মো. আশরাফুল কবির, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর (ইস্টার্ন ক্লাস্টার) ও সিনিয়র এরিয়া ম্যানেজার সত্যজিৎ চৌধুরী।

অনুষ্ঠানে সিকো গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এএমএম সাইফুল ইসলাম চৌধুরী, পরিচালক ইশমাম চৌধুরী, মার্কেটিং বিভাগের প্রধান সাইফ বিন মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নগরীর বাহির সিগন্যাল এলাকায় অবস্থিত সিকো অ্যারেনায় রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অ্যাডভেঞ্চার, লেজার ট্যাগ, গো-কার্টিং, ট্র্যাম্পোলিন পার্ক, বোলিং, আর্কেড গেম, শুটিং, আর্চারি, ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ নানা ধরনের খেলা ও বিনোদনের ব্যবস্থা। একটি ইন-হাউস রেস্টুরেন্ট ছাড়াও করপোরেট ইভেন্টের জন্য আলাদা সুবিধা আছে এতে।

রবি এলিট হলো রবি আজিয়াটার একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। রবি এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা। বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X