কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অনুষ্ঠিত হলো উদ্ভাবন, নীতি ও সহযোগিতাকে কেন্দ্র করে ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হলো ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট। এটি মাস্টারকার্ডের সহযোগিতায় এবং প্রাইম ব্যাংক পিএলসির ব্যবস্থাপনায় আয়োজন করা হয়। সম্মেলনে ব্যাংকিং, ফিনটেক, প্রযুক্তি, বিনিয়োগ, নীতি, স্টার্টআপ এবং একাডেমিক ক্ষেত্রে কাজ করা প্রফেশনালরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে শনিবার (৮ নভেম্বর ২০২৫) এ সামিটের থিম ছিল ‘ফিউচার অব ফিনটেক : ডিজিটাল, ডিসেন্ট্রালাইজড, ডেমোক্রেটাইজ’। সেশনে আলোচনা হয় কিভাবে বাংলাদেশের ফিনটেক খাতকে আরও আধুনিক, নিরাপদ এবং উদ্ভাবনমুখী করা যায় এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নীতি, প্রযুক্তি ও সহযোগিতার প্রয়োজনীয়তা।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন শীষ হায়দার চৌধুরী, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তিনি বলেন, ‘ফিনটেক খাতকে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে আমাদের উদ্ভাবন এবং নীতিগত প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করতে হবে। সমন্বিত প্রচেষ্টা থাকলে বাংলাদেশ আন্তর্জাতিক ডিজিটাল অর্থনীতিতে আরও দৃঢ় অবস্থান তৈরি করতে পারবে।’

আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ফিনটেক খাত দ্রুত এগোচ্ছে। এবার দরকার সমন্বয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং একসাথে কাজ করার মানসিকতা।’

সামিটে ছিল তিনটি কি-নোট সেশন, তিনটি প্যানেল আলোচনা, দুটি ইনসাইট সেশন এবং একটি কেইস স্টাডি। আলোচনার প্রধান বিষয় ছিল ফিনটেক নীতি, প্রযুক্তির নতুন সম্ভাবনা, বাজারের চাহিদা, নিরাপত্তা, প্রতিষ্ঠান সক্ষমতা এবং আর্থিক অন্তর্ভুক্তি।

কী-নোট সেশনে উপস্থিত ছিলেন ওসমান এরশাদ ফায়েজ (ইস্টার্ন ব্যাংক), শেখ আমিনুর রহমান (প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড), সপনেন্দু মুহান্তি (গ্লোবাল ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্ক) এবং সিঙ্গাপুরের মনিটারি অথরিটির অ্যাডভাইজর। মি. ফায়েজ বাংলাদেশে ফিনটেকের বর্তমান অবস্থা এবং স্টার্টআপগুলোর জন্য ফান্ডিং, মাইক্রো সেভিংস, ক্রেডিট টুলস, এআই-চালিত ক্রেডিট স্কোরিং ও সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন।

অন্যান্য আলোচনায় ছিল ডিজিটাল ব্যাংকিং, এআই নির্ভর ফিনটেক, ছোট ও মাঝারি ব্যবসার জন্য প্রযুক্তি সমাধান, অ্যালগরিদম ভিত্তিক ফাইন্যান্স এবং নীতি সংস্কারের প্রয়োজনীয়তা।

সামিটে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পুবালি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

৫ম বাংলাদেশ ফিনটেক সামিট বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়। আয়োজনে সহায়তা করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, ইনোভেশন পার্টনার হিসেবে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ, অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার হিসেবে টার্কিশ এয়ারলাইন্স এবং পিআর পার্টনার হিসেবে ব্যাকপেইজ পিআর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১০

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১১

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১২

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৩

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৪

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৫

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৭

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৮

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৯

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

২০
X