কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম

সংবাদ সম্মেলনে ডিজিটাল মিডিয়া ফোরামের নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ডিজিটাল মিডিয়া ফোরামের নেতারা। ছবি : কালবেলা

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আগামী জুন মাসে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ আয়োজনের ঘোষণা দিয়েছে। রোববার (১২ মে) সন্ধ্যায় সংগঠনের মহানগর অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি দৈনিক কালবেলার অনলাইনের ডেপুটি ম্যানেজার মো. দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’-এর জুরি বোর্ডের সদস্য ইউএনবির বিশেষ প্রতিবেদক মুহাম্মদ আবদুর রহমান জাহাঙ্গীর ও দৈনিক সবুজ নিশান পত্রিকার বার্তা প্রধান মো. মোকছেদুর রহমান ওয়ালী।

এ ছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ এর সহকারী ম্যানেজার মো. রায়হান উল্লাহ রবিন, সিনিয়র সহসভাপতি অর্থসংবাদের হেড অব মার্কেটিং মাইনউদ্দিন সোহাগ, সহসভাপতি বার্তা ২৪ এর ডেপুটি ম্যানেজার মো. নাছির উদ্দীন, সহসভাপতি অপরাধ জগৎ অনলাইন নিউজ পোর্টালের চিফ রিপোর্টার হাকিম মাহি, সহসভাপতি আরটিভির ডেপুটি ম্যানেজার মো. আরিফসহ ডিএমএফের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের স্থান পরে জানিয়ে দেওয়া হবে। প্রথমবারের মতো সাংবাদিকতা ও বিভিন্ন সেক্টরে সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলিকে সাতটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, আগামী ১৪ মে থেকে ২৪ মে পর্যন্ত সাংবাদিকদের কাছ থেকে রিপোর্ট ও ডিজিটাল ভিডিও কন্টেন্ট লিংক আহ্বান করা হবে। এ বছর ডিএমএফ সাতটি বিভাগে পুরস্কার প্রদান করবে। এর মধ্যে সাংবাদিকতার জন্য পাঁচটি এবং বিশেষ ক্যাটাগরিতে দুটি পুরস্কার থাকবে। জুরি বোর্ড জমাকৃত প্রতিবেদনগুলোর মধ্য থেকে সেরা পাঁচ জন সাংবাদিককে বাছাই করে তাদের সম্মাননা প্রদান করবে। এছাড়াও বিশেষ ক্যাটাগরিতে দুই জনকে বিশেষ সন্মাননা প্রদান করা হবে।

‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’-এর জন্য টিভি, পত্রিকা, অথবা নিবন্ধিত কোনো অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করতে পারবেন। আবেদনে যে ৫টি ক্যাটাগরি রাখা হয়েছে সেগুলো হলো-

১. অনুসন্ধানী সাংবাদিকতা ২. প্রযুক্তি সাংবাদিকতা ৩. বিজনেস সাংবাদিকতা ৪. স্পোর্টস সাংবাদিকতা ৫. বিনোদন সাংবাদিকতা

আবেদনের লিংক- https://forms.gle/aeauTTBuX7P6aWq79

ডিএমএফ আশা করে যে, এ অ্যাওয়ার্ড দেশের ডিজিটাল মিডিয়া শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আন্তর্জাতিক মানে পৌঁছাতে সাহায্য করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X