সাভার প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাদেক এগ্রোতে দুদকের অভিযান, মিলল ১০ ব্রাহামা জাতের গরু

সাভারের সাদেক এগ্রোতে গরুর খামার। ছবি : কালবেলা
সাভারের সাদেক এগ্রোতে গরুর খামার। ছবি : কালবেলা

সাভারের ভাকুর্তা ইউনিয়নে সাদেক এগ্রোতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) -এর ৯ সদস্যের একটি দল। এ সময় খামারটিতে সন্ধান মেলে ১০টি ব্রাহমা জাতের গরু ও আলোচিত সেই ১৫ লাখ টাকা মূল্যের ছাগলটির। এ সময় আরও জব্দ করা হয় দাপ্তরিক কাজে ব্যবহৃত তিনটি খাতা।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকার সাদেক এগ্রো ফার্মে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আযাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে সাভারের জাতীয় গো প্রজনন ও দুগ্ধ খামারেও অভিযান চালায় দলটি।

অভিযানে নেতৃত্বদানকারী দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আযাদ জানান, এখানে অভিযানের সময় ১০টি ব্রাহামা গরুর সন্ধান পাওয়া গেছে এবং আলোচিত ১৫ লাখ টাকা মূল্যের সেই ছাগলটিও খুঁজে পেয়েছেন তারা। এ ছাড়া এখানে কিছু নথির খাতা পাওয়া গেছে, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। আর যেহেতু ব্রাহামা জাতের গরু আমদানি ও উৎপাদন নিষিদ্ধ, সেহেতু এ গরুগুলোর ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে জানাবো এবং সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ সময় ফার্মের দায়িত্ব থাকা ব্যবস্থাপক জাহিদ খান বলেন, আমি মাত্র কিছুদিন হলো এখানে এসেছি। আমি এই খামার সম্পর্কে খুব বেশি কিছু জানি না। বর্তমানে আমার আন্ডারে ৩০ জন শ্রমিক এখানে কাজ করছে। এখানে আড়াইশোটি গরু আর ১২টি উট রয়েছে। আজ এখানে দুদকের লোকজন এসেছে। তারা এসে সবকিছু দেখে কিছু খাতা জব্দ করেছে এবং এখানে গরুগুলো সব দেখে গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১০

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১১

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১২

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৩

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৪

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৫

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৬

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৯

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

২০
X