মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে ভয়াবহ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে সরকার : নিতাই রায়

ঝিনাইদহে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ছবি : কালবেলা
ঝিনাইদহে সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ছবি : কালবেলা

দেশকে এক ভয়াবহ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব ও আমাদের জাতীয় মুক্তি এখন আর মুক্ত স্বাধীন দেশের মতো নেই। সরকারের ৩৪ মন্ত্রী দুর্নীতিবাজ।

বুধবার (৩ জুলাই) দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, একটা দেশের সেনাবাহিনী নিয়ে এই দেশের মানুষ কত গর্বিত। অথচ সেই বাহিনীর প্রধান জেনারেল আজিজ দুর্নীতি, ক্ষমতার অপব্যাবহার, অন্যায় ও অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছেন। একই ভাবে পুলিশ প্রধান বেনজির আহমেদ, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানসহ সরকারের আস্থাভাজনরা পালিয়ে বেড়াচ্ছেন। তারা দেশের মানুষের লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছেন।

নিতাই রায় অভিযোগ করে বলেন, সরকার এই দুর্নীতিবাজদের দিয়ে বিরোধী মত দমন করে চলেছে। এ কারণেই প্রতি মুহূর্তে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে পদপিষ্ট করা হচ্ছে, যাতে আমরা আগের মতো উন্মুক্ত জায়গায় সভা সমাবেশ করতে না পারি।

তিনি বলেন, একের পর এক অন্যায় আইন করে দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার নয়, ক্রমাগত ভাবে লাখ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং তলিয়ে যাওয়া এই দেশকে টেনে উদ্ধার করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। আর এ কারণেই বেগম খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর রবিউল ইসলাম লাভলু, জাহিদুজ্জামান মনা, অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, আহসান হাবিব রণক, শাহাজাহান আলী, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সৌমেনুজ্জামান সোমেন, মহিলাদল নেত্রী অধ্যক্ষ কামরুন্নাহার লিজি ও তহুরা বেগম।

বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত নেতাকর্মী সমাবেশে যোগদান করেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X