মো.আবু জুবায়ের উজ্জ্বল, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপৎসীমার ওপরে টাঙ্গাইলের সব নদীর পানি

টাঙ্গাইল জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
টাঙ্গাইল জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বেড়েছে টাঙ্গাইলের সবকটি নদীর পানি অস্বাভাবিক হারে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত।

এর মধ্যে যমুনা নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে দুর্ভোগ পোহাচ্ছে বন্যাকবলিত এলাকার মানুষ।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় ভূঞাপুর, গোপালপুর, কালিহাতী ও সদর উপজেলার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ ছাড়া ভূঞাপুর, কালিহাতী ও সদর উপজেলার কয়েকটি এলাকায় নদী ভাঙনে ফসলি জমি তলিয়ে গেছে। লোকালয়ে পানি ওঠায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, যে সমস্ত জায়গায় নদীভাঙন সেই এলাকায় আপৎকালীন (জরুরি) পরিষেবা হিসেবে জিওব্যাগ ডাম্পিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানেই ভাঙন দেখা দিচ্ছে সেখানেই আপৎকালীন পরিষেবা নিশ্চিত করা হচ্ছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, উজানের পানি নেমে আসায় ভাটিতে ধীরে ধীরে পানি বাড়ছে। জেলায় কিছু ফসলি জমি প্লাবিত হয়েছে। যমুনার পার্শ্ববর্তী উপজেলাগুলোতে পানি ঢুকেছে। পদ্মার পানি বৃদ্ধি পেলে আরও বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে।

তিনি জানান, বন্যার্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

হান্নান মাসউদের পথসভায় হামলা

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

কুষ্টিয়ায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

১০

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

১১

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

১২

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১৩

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

১৪

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

১৫

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

১৬

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

১৭

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

১৮

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

১৯

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

২০
X