কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ছদ্মবেশে থানায় থানায় ঘুরবেন সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম। ছবি : কালবেলা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম। ছবি : কালবেলা

দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা রুখতে কঠোর ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, মানুষ সমসময় থানায় আসে, এখন থানার পুলিশ মানুষের কাছে যাবে। আমিও চেষ্টা করব মানুষের কাছে সরাসরি যাওয়ার জন্য। আমি নিজে কমিশনার গাড়ি ছাড়া, অন্য গাড়ি নিয়ে থানায় যাব, সঙ্গে কাউকে নিয়ে যাওয়া হবে না। যদি বডিগার্ড থাকে, তার মোবাইল আমার কাছে থাকবে। যাতে কোন থানায় যাচ্ছি তা কেউ জানতে না পারে।

সোমবার (৮ জুলাই) নগরের দামপাড়া সিএমপির মাল্টিপারপাস শেডে মিট দ্য প্রেস-এ তিনি এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএমপির প্রত্যেক থানায় জিডি নিয়ে কাজ শুরু হয়ে গেছে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, থানার প্রত্যেক জিডিকে গুরুত্বসহ দেখার নির্দেশ এরইমধ্যে দেওয়া হয়েছে। হারিয়ে যাওয়া বা ছিনতাই হওয়া সব মোবাইলের জিডি নিয়ে কাজ শুরু করা হয়েছে। থানার প্রত্যেক জিডির বিষয়ে তদারকি করা হচ্ছে। যেখানে মাদক উদ্ধার বেশি হবে, সেখানে মাদকের ডিমান্ডও বেশি। আমি চাই মামলা বেশি হোক।

বিট পুলিশিংয়ের জড়িতদের অপরধামূলক তথ্য যাচাইবাছাই করা হবে উল্লেখ করে সিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, বিট পুলিশিং কমিটিতে যারা থাকবে, তাদের সিডিএমএস যাচাই করা হবে। পুলিশের কাছে গিয়ে যেন কাউকে হয়রানির শিকার হতে না হয়, সেই ব্যবস্থাও নেওয়া হবে।

তিনি বলেন, আমি চট্টগ্রামকে ভালো করেই চিনি, এখানে আমি আগেও কর্মরত ছিলাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন। সিএমপি আপনাদের সঙ্গে আছে। কোনো থানার ওসি আমার আত্মীয় না। কাজের অসংগতি হলেই তাদের জবাব দিতে হবে। কোনো প্রটোকল-গার্ড ছাড়াই বিভিন্ন থানাগুলোতে আমি পরিদর্শনে যাব। আমি দুষ্টু গরু রাখব না, আমি শূন্য গোয়াল রাখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

১২

পুলিশ সদস্যদের ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

১৪

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

১৫

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

১৬

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

১৭

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

১৮

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১৯

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

২০
X