হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে একজনকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এ সাজা প্রদান করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত ৪ আসামি অনুপস্থিত ছিলেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত আসামি হলেন মতিন মিয়ার ছেলে সাইদুর রহমান ছায়েদ। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মৃত আনছব উল্লার ছেলে মর্তুজ আলী ওরপে তারেক, মৃত আব্দুল জলিলের ছেলে খোকন মিয়া ও কাজী চনু মিয়ার ছেলে কাজী এমরান।

মামলা চলাকালীন মৃত্যুবরণকারী আসামিরা হলেন মাহবুব আলম রানা ও আব্দুল্লাহ।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৩ জুলাই দুপুরে শায়েস্তাগঞ্জ সোনালী ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার পথে কদমতলী এলাকায় পৌঁছলে ডাকাতদল হামলা করে মোহাম্মদ আলীকে খুন করে। এ ব্যাপারে মোহাম্মদ আলীর বাবা হাজী আলতাব আলী শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তৎকালীন ওসি নির্মলেন্দু চক্রবর্তী, আফিল উদ্দিন, তোফায়েল আহমেদ ও মমিনুর রহমান ৪ জন তদন্ত করে আদালতে ২০০৮ সালের ১৫ অক্টোবর প্রতিবেদন দাখিল করেন। এরই মাঝে ৩ জন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। পরে ১৬ জনের স্বাক্ষ্য শেষে মঙ্গলবার বিকেলে বিচারত রায় প্রদান করেন।

রাাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট পারভীন আক্তার বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এতে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাবধান হবে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল আমীন শোয়েব বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। আমার মোয়াক্কেল আব্দুর রউফ এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো ঢাকায় শুরু, প্রতিপাদ্য ‘ফ্রন্টলাইন টু ফিউচার’

মাস্টারকার্ড বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুশইনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল

হিট অফিসারের আদলে এবার ডিএসসিসির ‘সিটি ইন্সপেক্টর’

নড়াইলে যুবদল নেতাকে কুপিয়ে যখম 

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

১০

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

১১

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

১৩

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

১৪

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

১৫

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১৬

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১৭

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১৮

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৯

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০
X