আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিহত মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন। ছবি : কালবেলা
নিহত মাছ ব্যবসায়ী জালাল উদ্দিন। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় পূর্বশত্রুতার জেরে মো. জালাল উদ্দিন নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

রোববার (১৪ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শোলকাটা এলাকার মনুমিয়া দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলতাফ মুন্সীর ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন সিকদার বলেন, আমি ও জালাল জুঁইদন্ডী থেকে ট্রাকে করে ভোরে মাছ নিয়ে কালাবিবির দিঘির আড়তে যাচ্ছিলাম। শোলকাটা মনু মিয়ার দিঘিরপাড় এলাকায় পৌঁছলে সড়কে আরেকটি গাড়ি দিয়ে আমাদের মাছের ট্রাক গতিরোধ করে।

তিনি বলেন, জালাল ঘটনা বুঝতে পেরে দৌড় দিতে চাইলে জুঁইদন্ডী এলাকার মোক্তার ও তার দুই সহযোগী জালালকে ধরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে আমার চিৎকার শুনে স্থানীয়রা এলে তারা পালিয়ে যায়। জালালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুঁইদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রীস বলেন, মোক্তার এর আগেও একটি হত্যার ঘটনা ঘটিয়েছে। সে চিহ্নিত একজন সন্ত্রাসী। প্রকাশ্যে সে জালালকে হত্যার ঘোষণাও দিয়েছিল। আজ সেটা বাস্তবায়ন করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলাও আছে।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মোক্তার ও জালালের মধ্যে পূর্ব থেকে শত্রুতা রয়েছে। তাদের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে। উভয়ের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, রোববার ভোরে মোক্তারের নেতৃত্বে জালালকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X