কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের পর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নাগেশ্বরী ডিএম স্কুলে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর ডিএম স্কুল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নাগেশ্বরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাগেশ্বরী সরকারি কলেজ চত্বর হয়ে আবারও ডিএম স্কুলে গিয়ে শেষ হয়।

মিছিলে সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দেন, আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কোটা না মেধা? মেধা মেধা’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে বিকেল ৪টায় শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন।

আন্দোলনে আসা শিক্ষার্থীরা বলেন, গতকাল সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং ছাত্রলীগ অন্যায়ভাবে হামলা করে। আমরা তার প্রতিবাদ জানাতেই এই মিছিলে এসেছি। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামাব না।

শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমরা, আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। আগামী দিনেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে বলে সাধারণ শিক্ষাথীরা ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X