রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রাবি ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় গ্রেপ্তার মূল আসামি

আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি মো. নাজমুল মাহমুদ পলাশ। ছবি: কালবেলা
আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি মো. নাজমুল মাহমুদ পলাশ। ছবি: কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের শিক্ষার্থী সাইমা আরাবী ইভাকে (২৪) আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রধান আসামি মো. নাজমুল মাহমুদ পলাশ (৩০) গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ রাজশাহী সিপিএসসি এবং র‌্যাব-১১, নারায়ণগঞ্জ সদর কোম্পানির যৌথ আভিযানিক দল।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃত মো. নাজমুল মাহমুদ পলাশ রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দেবেরপাড়া এলাকার মো. মুসলেম উদ্দীনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচের শিক্ষার্থী সাইমা আরাবী ইভা মাস্টার্স পরীক্ষায় ৩য় স্থান অর্জন করে। চলতি বছরের ১৪ জানুয়ারি পারিবারিকভাবে শাওন নামের এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়। ১৫ জানুয়ারি বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করা হলে নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি পার্লার থেকে বিয়ের সাজ শেষ করে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে আসামি নাজমুল মাহমুদ পলাশ (ইভার প্রেমিক)। পরবর্তীতে তাকে জোর করে ওইদিন রাতেই বিয়ে করে এবং রাতেই তাকে তার বাড়িতে ফেলে রেখে যায়। ইভার পরিবার ব্যাপারটি জানতে পেরে তারা এই বিয়ে মেনে নেয় এবং আগের বিয়ে ভেঙে দেয়। কিন্তু ইভাকে গ্রহণ করতে আর রাজি হয় না আসামি পলাশ। ফলে ইভা ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্নের শিকার হয়। ফলে অপমান সহ্য করতে না পেরে গত ১৯ জানুয়ারি রাতে বাবার হাইপার টেনশনের ওষুধ অতিমাত্রায় সেবন করেন ইভা। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জানুয়ারি ভোরে মারা যান ইভা। পরবর্তীতে ইভার মামা বাদী হয়ে নাজমুল মাহমুদ পলাশকে প্রধান আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্তভার পিবিআইর ওপর ন্যস্ত করলে ৬ আসামির নামে চার্জশিট দেন তারা। এ পরিপ্রেক্ষিতে গত ৩ জুলাই রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ থেকে ওই ৬ আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

নিহত ইভার পারিবারিক সূত্রে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত ৬ আসামির মধ্যে ৫ জনই আদালত থেকে জামিন নিয়ে এসে ইভার পরিবারকে আরও হেয়প্রতিপন্ন করে।

এই ঘটনা র‌্যাব-৫ সিপিএসসি টিমের কাছে আসলে র‌্যাব-১১, হেড কোয়ার্টার ও র‌্যাব-৫ সিপিএসসির যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে প্রধান আসামি পলাশকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X